সমন্বয়ের জন্য টিসিবির পণ্য বিক্রি সাময়িক স্থগিত করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১২:৪৮আপডেট : ১৬ মে ২০২২, ১২:৪৮

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকের মাধ্যমে আজ সোমবার (১৬ মে) থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করার কথা জানিয়েছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে গতকাল রবিবার শেষ মুহূর্তে হঠাৎ করেই এ কার্যক্রম স্থগিত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শহর ও গ্রামে একযোগে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে গ্রামের তালিকা পাওয়া গেলেও শহরের তালিকা এখনও পাওয়া যায়নি। বিষয়টি সমন্বর করতে স্বল্প সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ১ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হবে। এ সময়ে গ্রামের সঙ্গে শহরের নিম্ন আয়ের মানুষকে একইভাবে পণ্য দেওয়া হবে। বিষয়টি সমন্বয়ের জন্যই ট্রাক সেল কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল, যেখানে বাজারে দাম ১৯৮ টাকা। এছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

গত এপ্রিল মাসের শেষে রোজার মধ্যে ট্রাক সেলে বিপণন বন্ধ করার পর ঈদের সরকারি এই সংস্থা জানিয়েছিল, ১৬ মে থেকে সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে।

পরে গতকাল রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং বরিশাল সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য সামগ্রী বিক্রি হবে।‘

/এসআই/ইউএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের