বিপুল অর্থে গ্রেনাডার নাগরিক হয়েছিলেন পি কে হালদার!

রক্তিম দাশ, কলকাতা
১৮ মে ২০২২, ১৫:০০আপডেট : ১৮ মে ২০২২, ১৫:২২

অর্থপাচার সংক্রান্ত মামলা থেকে পালিয়ে বাঁচতে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র গ্রেনাডার নাগরিকত্ব নিয়েছিলেন হাজার কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদার। ভারতীয় গোয়েন্দা সূত্র এ খবর জানিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার পি কে হালদার ও তার সহযোগীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গ্রেনাডার পাসপোর্ট। পি কে ভারতে বেনামে কোম্পানিও খুলেছিলেন বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জানা গেছে, বাংলাদেশে অর্থ আত্মসাৎ মামলা থেকে বাঁচতে বিপুল পরিমাণ অর্থ দিয়ে গ্রেনাডার নাগরিকত্ব নিয়েছিলেন পি কে হালদার। এই অর্থের পরিমাণ কত এবং এই নাগরিকত্ব তিনি বাংলাদেশে থেকে নাকি ভারতে বসে নিয়েছিলেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এর পাশাপাশি গ্রেনাডার নাগরিকত্ব ও পাসপোর্ট নিতে পি কে হালদারকে কারা সাহায্য করেছিলেন তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র গ্রেনাডা নিজ দেশের উন্নয়নের জন্য বিপুল পরিমাণে আর্থিক সাহায্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের নাগরিকত্ব প্রদান করে থাকে। ২০১৭ সালের জুন মাসে দেশটির সংসদে বিনিয়োগের ভিত্তিতে ভিন্ন দেশের নাগরিকত্ব প্রদান আইনটি পাস হয়। তারপর থেকেই গ্রেনাডা এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনকে এই সুবিধার আওতায় নাগরিকত্ব দিয়েছে। নাগরিকত্ব দ্বৈত পাওয়া যায় এই সুবিধা বলে।

গ্রেনাডার পাসপোর্টে চীন, যুক্তরাজ্যসহ বিশ্বের ১৪২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে। গ্রেনাডার এই পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ই২ ভিসা সহজেই পাওয়া যায়।

গ্রেনাডায় রিয়েল এস্টেটের ব্যবসায় ২ লাখ ২০ হাজার ইউএস ডলার বিনিয়োগ করলে আবেদনকারীসহ তার পরিবারের ৩ জন নাগরিক হতে পারেন। এছাড়াও অফেরতযোগ্য সরকারি তহবিলে একজনের নাগরিকত্বের জন্য ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার এবং আবেদনকারী ও তার পরিবারের ৩ সদস্যের জন্য ২ লাখ ইউএস ডলার প্রদান করলেই তিন মাসের মধ্যে পাসপোর্টসহ নাগরিকত্ব দেওয়া হয়। এর জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর হলেই হবে। তার অপরাধ সংক্রান্ত রেকর্ড থাকা জরুরি নয়।

নাগরিকত্ব পেতে গেলে গ্রেনাডার অভিবাসন দফতরে সাক্ষাৎকারের কোনও প্রয়োজন নেই। দেশটির ভাষা জানারও দরকার নেই। শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে। যে টাকার বিনিময়ে নাগরিকত্ব মিলবে তার উৎস জানানোরও প্রয়োজন নেই। দেশটিতে কোনও বাসস্থান না থাকলেও চলবে।

জানা গেছে, গ্রেনাডার পাসপোর্ট নেওয়ার জন্য অভিযুক্ত পি কে হালদার দেশটির কোন খাতে বিনিয়োগ করেছিলেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ হয়ে থাকে তাহলে তা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৯২ লাখ ৪২ হাজার ৯৭১ টাকা।

অপরদিকে, অফেরতযোগ্য সরকারি তহবিলে বিনিয়োগ হয়ে থাকলে তার পরিমাণ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার ২০৭ টাকা। এ ক্ষেত্রে তিনি একাই নাগরিকত্ব নিয়েছিলেন নাকি তার পরিবারের অন্য সদস্যরাও এই সুযোগ নিয়েছিল, তাও জানার চেষ্টা হচ্ছে। এই বিপুল পরিমাণ টাকা কোথায় লেনদেন হলো তাও জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। এমনটাই সূত্রের খবর।

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম