পিকে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের স্বার্থ-সংশ্লিষ্ট  ৫ ব্যক্তির ব্যাংকের হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ব্যাংকের হিসাব ফ্রিজকৃত ব্যক্তিরা হলেন— অমল কৃষ্ণ দাস, মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান। 

দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক সালাউদ্দিন তাদের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স ও সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।  ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিডেট কর্তৃক ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি.’ এবং ‘সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১.৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে। উল্লিখিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো দ্রুত ফ্রিজ (অবরুদ্ধ) করা না হলে পরবর্তীকালে উল্লিখিত হিসাবে জমাকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন