শনিবার দুপুরে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ পৌঁছাবে, বিকালে প্রেসক্লাবে জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৬:০৪আপডেট : ২৭ মে ২০২২, ১৬:০৪

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাজা আগামীকাল শনিবার (২৮ মে) বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টায় তার মরদেহ লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছাবে।

শুক্রবার (২৭ মে) বিকালে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম এ কথা জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে প্রয়াত আবদুল গাফ্‌ফার চৌধুরীর জানাজায় অংশগ্রহণ ও তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ক্লাব সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন আবদুল গাফ্‌ফার চৌধুরী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি