শিল্পকলা একাডেমির কর্মশালায় বিতর্কিত মুরাদ খান: কালচারাল কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ০১:২৩আপডেট : ০১ জুন ২০২২, ১৬:১২

সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা অসিত বরন দাশ গুপ্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (৩০ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমি সচিব আছাদুজ্জামান এর সই করা চিঠিতে জানানো হয়, দেশ বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিকে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোয় এই নোটিশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, গত সম্প্রতি মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র যৌথ আয়োজনে ০৩ (তিন) দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার সাথে সংশ্লিষ্ট জনৈক মুরাদ খান।

চিঠিতে বলা হয়, ‘একজন সরকারি কর্মচারী হিসেবে আপনি এ ধরণের দেশ বিরোধী ষড়যন্ত্রকারী ও অপতৎপরতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে কাজ করতে পারেন না। এধরনের কার্যকলাপ দায়িত্ব পালনে আপনার চরম অবহেলার সামিল’।

চিঠিতে আরও লেখা হয়, ‘দায়িত্ব পালনে অবহেলার কারণে আপনার বিরুদ্ধে কেন বরখাস্তকরণসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, পত্র প্রাপ্তির ৩(তিন) কর্মদিবসের মধ্যে তার কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো’।

উল্লেখ্য, গত ২২ মে শিল্পকলা একাডেমিতে তিনদিনব্যাপী নির্দেশনা কর্মশালার সমাপনী অনুষ্ঠানের মঞ্চে মুরাদ খান উপস্থিত থেকে বক্তৃতা করার পর থেকে বিতর্কের শুরু। জানা যায়,  আল-জাজিরার বিতর্কিত প্রতিবেদনে কণ্ঠ দিয়েছিলেন মুরাদ খান নামের এক ব্যক্তি। সিলেটে শিল্পকলা একাডেমিতে কর্মশালার অনুষ্ঠানে মঞ্চে আসন নেওয়া যে ব্যক্তিকে নিয়ে বিতর্ক তার নামও মুরাদ খান বলে দাবি করে প্রতিবাদ জানায় সিলেটের প্রগতিশীল আন্দোলনকারীরা।

/জেজে/ইউআই/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম