উন্নয়ন প্রকল্পের বরাদ্দ সরাসরি ইউনিয়নে প্রদানের দাবি চেয়ারম্যানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৩:৫৭আপডেট : ৩০ মে ২০২২, ১৬:১৪

ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সব বরাদ্দ মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলে প্রদানের দাবি জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা।

এছাড়াও ইউনিয়ন পরিষদগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন এলাকায় অবস্থিত সব ধরণের হাট-বাজার, জলমাহল, বালুমহাল, পাথরমহাল, সায়রাত মহল, ফেরিঘাট ইজারা দেওয়ার ক্ষমতা এবং ইজারা লব্ধ আয় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হিসাবে প্রদান করাসহ ১২ দফা দাবি জানান তারা।

সোমবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

অন্যান্য দাবিগুলো হলো–

১. প্রশাসনিক ইউনিট আইনের পূর্ণ বাস্তবায়ন করা।

২. চেয়ারম্যানদের সম্মানী বৃদ্ধি করে ৪০ হাজার এবং মেম্বারদের ক্ষেত্রে ২০ হাজার টাকা নির্ধারণ করা।

৩. ভূমি উন্নয়ন কর এক শতাংশ থেকে দুই শতাংশে উন্নীত করে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলের জমা দেওয়া।

৪. জন্ম নিবন্ধনের আয় এবং বিবাহ নিবন্ধনের ফি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা।

৫. চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হলে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গ্রেফতার ও সাময়িক বরখাস্ত না করা।

চ. গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা বৃদ্ধি করে দেওয়ানি ও ফৌজদারী উভয় মোকদ্দমায় পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের ক্ষমতা দেওয়া।

৬. প্রতিটি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একজন ব্র্যাঞ্চ সহকারী এবং একজন পিয়ন নিয়োগ দেওয়া।

৭. ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটিতে একজন সহকারী পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া।

৮. ইউনিয়ন পরিষদের ওপর ঊর্ধ্বতন মহলের সব ধরণের হস্তক্ষেপ বন্ধ করা।

৯. ইউনিয়ন পরিষদকে গ্রাম পুলিশ নিয়োগের এবং অপসারণের পূর্ণ ক্ষমতা দেওয়া।

১০. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের জন্য ঢাকা মহানগর এলাকায় প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রন্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। স্থানীয়ভাবে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউনিয়ন পরিষদ। সুতরাং ইউনিয়ন পরিষদের ক্ষমতাকে দূর্বল রেখে স্থানীয় উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ১২ দফা দাবি উপস্থাপন করছি এবং তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলন আরও ছিলেন দেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক
গাজীপুরের ১৬ ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
‘ইউপি চেয়ারম্যান-সদস্যের মেয়াদ ৩ বছর করার কথা ভাবা হচ্ছে’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের