ডলার পাচারকালে বিমানবন্দরে তুর্কি নাগরিকসহ দুইজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১২:২৬আপডেট : ০২ জুন ২০২২, ১২:৩৩

কোনও প্রকার ঘোষণা ছাড়াই ২ লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলার বিদেশে নেওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। আটককৃতদের একজন বাংলাদেশি এবং অপরজন তুরস্কের নাগরিক।

বৃহস্পতিবার (২ জুন) বিমানবন্দর কাস্টমস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে ইমিরেটসের ইকে৫৮৭ ফ্লাইটে বিদেশ যেতে মাহমুদা ফিরোজ নামে একজন নারী যাত্রী বিমানবন্দর আসেন। এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তল্লাশি করে তার কাছ থেকে ৩০ হাজার ৫শ ইউএস ডলার জব্দ করা হয়। একইদিন রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করার সময় তুর্কি পাসর্পোটধারী মেহমেত রেমজি নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। এভিয়েশন সিকিউরিটির সহায়তায় তার কাছ থেকে এক লাখ বিশ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। পরে ওই যাত্রীকে কাস্টমস হলে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতে তল্লাশি করলে আরও আশি হাজার ইউএস ডলার পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে আলাদা দুটি ফৌজদারি মামলা দায়ের করে তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ বৈদেশিক মুদ্রা কাস্টমস গুদামে জমা করা হয়েছে বলে সূত্র জানায়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান