মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা করার দাবি গার্মেন্টস সংহতির

ঢাবি প্রতিনিধি
১০ জুন ২০২২, ২২:০২আপডেট : ১০ জুন ২০২২, ২২:০২

অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস সংহতি। 

শুক্রবার (১০ জুন) সকালে প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় ‘দ্রব্যমূল্য কমানো, মজুরি বোর্ড গঠন, মহার্ঘ্য ভাতা প্রদান, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে পোশাককর্মীদের আন্দোলনে হামলা-মামলা বন্ধ‘সহ ৬ দফা দাবিতে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে নেতারা বলেন, সারা দেশে লাগামছাড়া দ্রব্যমূল্য দেশবাসীর জীবন বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থায় পোশাক শ্রমিকসহ শ্রমজীবী মানুষ সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়েছে। কিন্তু সে তুলনায় বাড়ছে না শ্রমিকের শ্রমের দাম। তাই এসময়ের জরুরি দাবি হিসেবে অবিলম্বে মজুরি বোর্ড গঠন করার দাবি অনিবার্যভাবে সামনে এসেছে। যে দাবিকে অগ্রাহ্য করার কোনও সুযোগ নেই।

সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু, সহ-সাধারণ সম্পাদক অস্ত্রন পাস, কেন্দ্রীয় নেতা বাবুল হোসেন, জিয়াদুল ইসলাম, রুপালী আক্তার ও আরশাদুল ইসলাম প্রমুখ। 

/ইউএস/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম