ছয় দিনে সৌদি পৌঁছেছেন ৪ হাজার ২২ হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ০৯:১৯ আপডেট : ১১ জুন ২০২২, ০৯:১৯

গেলো ছয় দিনে বাংলাদেশ থেকে ৪ হাজার ২২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তিনটি এয়ারলাইনের ১০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন ছাড়াও হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। ১০ জুন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট গিয়েছে ১০টি। এরমধ্যে বিমানের সাতটি, সৌদি এয়ারলাইন্সের দুইটি, ফ্লাইনাসের একটি। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৪৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৫৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের জন্য এখন পর্যন্ত সৌদি আরব ২১ দশমিক ৮৩ শতাংশ হজযাত্রীর ভিসা দিয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। এবার হজের ব্যয়ও বেড়েছে বিগত বছরের চেয়ে অনেক বেশি। এ বছর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

অন্য প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার৭৪৪ টাকা নির্ধারণ করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পরে আবারও হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
সৌদি আরবে ফ্লাইট বাড়াতে চুক্তি, হজযাত্রায় টিকিট সংকট কাটবে? 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সর্বশেষ খবর
চীনের হুমকির মধ্যেই তাইওয়ানের বহরে যুক্ত হলো নতুন দুই যুদ্ধবিমান
চীনের হুমকির মধ্যেই তাইওয়ানের বহরে যুক্ত হলো নতুন দুই যুদ্ধবিমান
জার্মানি গেলে ঘুরে দেখুন ক্যাসেলের অপূর্ব জলকেলি
জার্মানি গেলে ঘুরে দেখুন ক্যাসেলের অপূর্ব জলকেলি
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে কী আছে
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে কী আছে
গির্জা থেকে চুরি যাওয়া পিতলের ঘণ্টা উদ্ধার
গির্জা থেকে চুরি যাওয়া পিতলের ঘণ্টা উদ্ধার
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে