হজ করতে সৌদি পৌঁছেছেন ৪১,৬৭১ বাংলাদেশি, ৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৩:১৫আপডেট : ১৪ মে ২০২৫, ১৩:১৫

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৪ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বমোট সৌদি আরবে পৌঁছেছেন ৪১,৬৭১ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭,০৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এখন পর্যন্ত মোট ফ্লাইট সংখ্যা ১০৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৬টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২০,৮২৯ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪,০৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬,৭৫৮ জন হজযাত্রী।

এবার হজ করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। ইস্যুকৃত ভিসা– ৮৬,২১৩টি। সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা হয়েছে শতকরা ১০০ ভাগ। এছাড়া বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা হয়েছে শতকরা ৯৯ ভাগ।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
কে হলেন মক্কা প্যাক্টের প্রথম মহাসচিব?
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সর্বশেষ খবর
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি সাংবাদিক-বাস মালিক, সাক্ষী পুলিশ ও দলীয় নেতা
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি সাংবাদিক-বাস মালিক, সাক্ষী পুলিশ ও দলীয় নেতা
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
শিক্ষার উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মন্ত্রী
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়