সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৩:০১আপডেট : ১২ মে ২০২৫, ১৩:০১

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ জন সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (১২ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্যমতে, ৩৮ হাজার ৫৭০ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৬ জন হজ করতে গেছেন। তারা সৌদিতে গেছেন ৯৬টি ফ্লাইটে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৭টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮ হাজার ৮৫০ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৯৬২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী পরিবহন করেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ২১৩টি ইস্যু করা করা হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তারা হলেন–রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরেরআল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুরে হাফেজ উদ্দিন এবং নীলফামারির বয়েজ উদ্দিন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের