ডিবি পরিচয়ে অপহরণ, দুই যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৪:৩১আপডেট : ১৩ জুন ২০২২, ১৪:৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের হাতে দুই ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার হয়েছে। গ্রেফতাররা হলো- মো. খাইরুল আলম ও মো. ফারুক।

সোমবার (১৩ জুন) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যার ঠিক আগে আগে খবর পাওয়া যায় খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৭টার সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামের দুই জনকে আটক করা হয়। এসময় খাইরুলের হেফাজত থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়, আর ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ পাওয়া যায়।

তাদের অপরাধের কৌশল সম্পর্কে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে প্রথমে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর নির্জনস্থানে নিয়ে সুযোগ বুঝে তার সর্বস্ব কেড়ে নেয়।

ডিবি কর্মকর্তা আনিচ উদ্দীন আরও বলেন, খাইরুল একই অপরাধে এর আগেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতার হয়েছিল। যে মামলাটি আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম