‘ভালো হয়ে যাও’  মাসুদের পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৮:২৯আপডেট : ২২ জুন ২০২২, ১৮:৪৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একবার তাকে বলেছিলেন ‘তোমার কিন্তু চাকরি থাকবে না। ভালো হয়ে যাও মাসুদ’। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পদোন্নতি হয়েছে ‘ভালো হয়ে যাও’ খ্যাত বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের। বিআরটিএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মাসুদ আলমকে খুলনা বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেই মাসুদ কি ‘ভালো’ হয়েছেন?

মাসুদ আলম মঙ্গলবার (২১ জুন) তার নতুন কর্মস্থল খুলনায় যোগদান করেছেন বলে জানা গেছে। আজ সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, তিনি যখন মিরপুর বিআরটিএ অফিসে উপ-পরিচালক ছিলেন, তখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার অফিস পরিদর্শন করেছিলেন। তখন সেবাগ্রহীতারা মাসুদের বিষয়ে নানা অভিযোগ উত্থাপন করেন।

এর পরিপ্রেক্ষিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে লক্ষ করে বলেছিলেন,  মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’। কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএ’তে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।

সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই থেকে ‘মাসুদ ভালো হয়ে যাও’ বাক্যটি হাস্যরসে পরিণত হয়েছে।

/আরএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে