সীতাকুণ্ডে বিস্ফোরণ: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৮:৫০আপডেট : ২২ জুন ২০২২, ১৮:৫১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ২ জন ছাড়পত্র পেয়েছেন। বুধবার (২২ জুন) দুপুরে ছাড়পত্র পান তারা। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৮ জন।

এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন। ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন সুমন হাওলাদার (৩৪) ও রুবেল মিয়া (২৮)।

এর আগে গত শনিবার (১৮ জুন) ছাড়পত্র দেওয়া হয় ছয় জনকে। তারা হলেন— মো. ফারুক (৪৭), ফারুক হোসেন (১৬), মঈনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)।

এস এম আইয়ুব হোসেন জানান, এখন ১৩ জন চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অবস্থার উন্নতিও হচ্ছে। এ ছাড়া আইসিইউতে থাকা ফায়ার সার্ভিসকর্মী রবিনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তার অবস্থাও ভালোর দিকে বলে জানান তিনি।

আরও ১৫ দিন বার্ন ইনস্টিটিউটে থাকতে হবে রোগীদের

সীতাকুণ্ডে আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৬ জন

/এমআরএস/এফএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি