সীতাকুণ্ডে আগুন

আরও ১৫ দিন বার্ন ইনস্টিটিউটে থাকতে হবে রোগীদের!

মাহফুজ সাদি
১১ জুন ২০২২, ২২:৪২ আপডেট : ১১ জুন ২০২২, ২২:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ২১ জন রোগী বর্তমানে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার ‘অনেক উন্নতি’ হলেও ছাড়া পেতে আরও ১৫ দিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১১ জুন) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, সার্বিকভাবে দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে আমরা ধারণা করছি, রোগীদের চোখের বড় সমস্যাগুলো ১৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পোড়া অবস্থাও এই সময়ের মধ্যে সেরে উঠবে বলে আমরা আশা করছি। দুই-একজনের ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীদের সবশেষ অবস্থা রবিবার পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, এদিন চোখের চিকিৎসকসহ আমাদের চিকিৎসকরা রোগীদের দেখবেন। তারপর বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব কাউকে ছাড়পত্র দেওয়া যায় কিনা।

চোখের সমস্যার বিষয়ে জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, রোগীদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা চলছে। চোখের সমস্যার অনেকদিন চিকিৎসা করাতে হবে। মাঝে মাঝেই ফলোআপে আসতে হবে। দেখা যাক, ফলাফল কী দাঁড়ায়!

পোড়া রোগীদের স্বাস্থ্যগত অগ্রগতির ক্ষেত্রে তিনি বলেন, একজনের অবস্থা খুব খারাপ, তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। এ ছাড়া বাকিদের অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তাদের শারীরিক অবস্থা ‘মোটামুটি স্থিতিশীল’ থাকলেও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না।

রোগীরা কবে নাগাদ ছাড়া পেতে পারেন, তা নিয়ে স্বজনদের দুঃশ্চিন্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দুই-একদিনের মধ্যে সংশ্লিষ্ট সকলে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যখন দেখব যে, চোখের আর ফলোআপ করার প্রয়োজন নেই, তখনই ছাড়া পাবেন রোগীরা।

সবশেষ (১১ জুন) তথ্য অনুযায়ী, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২১ জনের মধ্যে তিন জন আইসিইউতে আছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। একজন সাধারণ ওয়ার্ডে ও বাকিদের চিকিৎসা চলছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডাব্লিউ)।

বার্ন ইনস্টিটিউট সূত্র জানায়, এখনও (১১ জুন) 'ভেরি ক্রিটিক্যাল' অবস্থায় আইসিইউতে রয়েছেন দুই জন, দুই ফায়ার সার্ভিসকর্মী গাউসুল আজম ও রবিন। 'ক্রিটিক্যাল' অবস্থায় আছেন নজরুল ইসলাম মণ্ডল, এসকে মইনুল হক ও খালেদুর রহমান। তাদের মধ্য খালেদুর করোনা আক্রান্ত হওয়ায় তাকে কেবিনে রাখা হয়েছে।

এ ছাড়া 'স্ট্যাবল' অবস্থায় রয়েছেন বাকি ১৫ জন। তারা হলেন- আমিন, ফারুক, সজিব, বদরুজ্জামান রুবেল, সুমন হাওলাদার, মাকফারুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরুল কায়েস, মাসুম মিয়া, ফারুক-২, এসআই কামরুল হাসান, ফরমানুল ইসলাম, শরীফ, রুবেল ও মহিব্বুল্লাহ। এর বাইরে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে রেফার করা রাসেল ও এনামুল চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে গত ৪ মে রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের লাশ পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দুই শতাধিক। তারা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

/এমআরএস/এমএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১১ জুন ২০২২, ২২:৪২
আরও ১৫ দিন বার্ন ইনস্টিটিউটে থাকতে হবে রোগীদের!
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত