সীতাকুণ্ডে আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৪:৩৩আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা ছয় জন ছাড়পত্র পেয়েছেন। শনিবার (১৮ জুন) দুপুরে ছাড়পত্র হাতে পান তারা।

এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন- মো. ফারুক (৪৭), ফারুক হোসেন (১৬), মঈনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)।

সামন্ত লাল সেন জানান, অবস্থার উন্নতি হওয়া এবং শঙ্কামুক্ত হওয়ায় ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো। তাদের ফলোআপ চিকিৎসার জন্য তাদের বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিট ও চক্ষু বিভাগে যোগাযোগের পরামর্শ নিতে বলা হয়েছে।

সীতাকুণ্ডের ঘটনায় এখনও ১৫ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থাও উন্নতির দিকে যাচ্ছে। রোগীদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পুরোপুরি শঙ্কামুক্ত হলে ছড়পত্র দেওয়া হবে।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১৮ জুন ২০২২, ১৪:৩৩
সীতাকুণ্ডে আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন ৬ জন
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ