পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২০:০১আপডেট : ২৬ জুন ২০২২, ২০:২৩

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই টিকটকার বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে পুলিশ। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাট বল্টু খুলে ফেলার ঘটনায় পদ্মা সেতুর উত্তর পাশের থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে। বায়েজিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে।  তার বাড়ি পটুয়াখালীতে। তাকে রাজধানীর শান্তিনগর থেকে পুলিশ গ্রেফতার করে।

মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে সোমবার বিস্তারিত জানানো হবে। বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হাতে নেন এবং আবার বাঁ-হাতের ওপর রাখেন। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান