হজযাত্রীদের দুর্ভোগ, সাউদিয়ার কাছে ব্যাখ্যা চাইলো ধর্ম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৫:৪১আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:০৪

শনিবার (২ জুলাই) হজযাত্রীদের নিয়ে সৌদি আরবগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনের (সাউদিয়া) একটি ফ্লাইট  ৩০ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। এতে দুভোর্গে পড়তে হয়েছে হজযাত্রীদের।  এরআগেও গত ১৭ জুন সাউদিয়ার আরেকটি ফ্লাইট নির্ধারিত সময় থেকে প্রায় ১০ ঘণ্টা দেরিতে ছাড়ে, তখন হজযাত্রীদের ২৪ ঘণ্টার দুভোর্গ পোহাতে হয়েছে। হজ ফ্লাইট কেন দেরিতে ছাড়লো এ বিষয়ে ব্যাখ্যা দিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনকে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ফ্লাইট বিলম্বের বিষয়ে শনিবার (২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের পাঠানো ওই চিঠিতে বলা হয়—সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি-৩৮০৯ ফ্লাইটটি কেন বিলম্বে ছেড়েছে, তার কারণ জানতে চাওয়া হয়।

হজ করতে ২ জুলাই পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন  ৫৩ হাজার ৩৬৭ হজযাত্রী। অপরদিকে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১ জন হজযাত্রী। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

কোটা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকে এবার ৬০ হাজার বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ইস্যুকৃত ভিসা ৯৯.৪৮ শতাংশ। সৌদি আরবে সর্বশেষ ১ জুলাই ২ জন হজযাত্রী মারা গেছেন।

২ জুলাই পর্যন্ত ঢাকা সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী