ডিএক্সএন ফার্মাসিউটিক্যালসকে দুই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩২

ভ্রাম্যমাণ আদালত অবৈধ, নিম্নমানের ও অনুমোদনহীন ওষুধ আমদানি ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বারিধারার ডিএক্সএন ফার্মাসিউটিক্যালসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
আজ  বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা জেলা ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, ডিএক্সএন ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে ওষুধ প্রশাসনের অনুমোদনবিহীন ও নিম্নমানের ওষুধ আমদানি,প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করে আসছে।আদালত তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে মালিককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযানে প্রায় দশ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ও নিম্নমানের ফুড সাপ্লিমেন্টস ধ্বংস করা হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার এটিএম গোলাম কিবরিয়া খান বলেন, প্রতিষ্ঠানটির আমদানি করা ফুড সাপ্লিমেন্টসগুলো অত্যন্ত নিম্নমানের। প্রতারণামূলক কৌশল ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হয়েছে।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম