গায়ে আগুন দিয়ে মৃত্যু

হেনোলাক্স কোম্পানির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৫:০০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৪২

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে গাজী আনিস নামে এক ঠিকাদারের মৃত্যুর ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ করছে।

সোমবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হেনোলাক্স কোম্পানির কাছে তিনি সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। মামলায় সেটিও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন...

প্রেসক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তি মারা গেছেন

প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে আত্মহত্যা সমাজে কী বার্তা দেয়

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী