গায়ে আগুন দিয়ে আত্মহত্যা 

হেনোলাক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ২০:১৮আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০:৫০

জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং তার স্ত্রী ও কোম্পানির পরিচালক ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ (মঙ্গলবার, ৫ জুলাই) দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন।

সোমবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। তখন কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হেনোলাক্স কোম্পানির কাছে তিনি সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। মামলায় সেটিও উল্লেখ করা হয়।

আরও পড়ুন...

‘এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড’

প্রেসক্লাবে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তি মারা গেছেন

প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে আত্মহত্যা সমাজে কী বার্তা দেয়

/এনএল/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী