ঈদ উপলক্ষে রাউজানে পাঁচশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৮ জুলাই ২০২২, ১৭:৩১ আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৭:৩১

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আসন্ন  কোরবানি ঈদে দেশের ৩০ লাখ পরিবার ঈদের দিন ঠিকমতো খেতে পারবে না।’

শুক্রবার (৮ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে পাঁচশ’ কর্মহীন অসহায় পরিবারের মাঝে কোরবানি ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে  তিনি এ কথা বলেন।

বাবলু জানান, কোয়েপাড়ার কৃতিসন্তান বাংলাদেশের গর্ব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঈদ উপলক্ষে এই খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র সারা দেশে ২০ হাজার কর্মহীন ও স্বল্প  আয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। কোরবানি ঈদ উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতি পরিবারকে তিন কেজি চাল, দেড় কেজি ওজনের একটি জীবন্ত মুরগি, আধা লিটার সোযোবিন তেল, এক কেজি বুটের ডাল, দুই কেজি আটা ও আলু, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, এক পেকেট গুঁড়া মসলাসহ একটি প্যাকেজ খাদ্য উপহার দেওয়া হয়েছে।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
স্বাস্থ্যঝুঁকির পরেও যে কারণে সস্তা প্যাকেটজাত খাবারে নির্ভরশীল ভারত
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সর্বশেষ খবর
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ