বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১১৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ১৬:৫৫আপডেট : ১২ জুলাই ২০২২, ১৬:৫৫

সারাদেশে বন্যায় এখন পর্যন্ত ১১৬ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৬৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ৪০ জন ময়মনসিংহ বিভাগে। গত ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ১০ হাজার ৫৪৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ৬ জন,  মৌলভীবাজারে ১০ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে ১ জন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুর ৯ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন এবং লালমনিরহাটের ৭ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম