দেশে ফিরেছেন ১ হাজার ১৭৪ জন হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২২, ০৮:৩১আপডেট : ১৫ জুলাই ২০২২, ১০:২৫

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা। ডেডিকেটেড হজ ফ্লাইট ছাড়াও অনেকে নিয়মিত কমার্শিয়াল ফ্লাইটেও দেশে ফিরছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে, ১৫ জুলাই রাত ২টা পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজি ১ হাজার ১৭৪ জন।

এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন মোট ১৯ জন। এরমধ্যে পুরুষ ১৪ জন এবং নারী পাঁচ জন।

এদিকে ৪১৬ জন হাজিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ফুল দিয়ে হাজিদের স্বাগত জানান।

করোনার কারণে বন্ধ গেলো দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারেননি। এবছর করোনার প্রকোপ কমে আসায় দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। সেই হিসাবে হজ ব্যবস্থপনার সদস্যসহ সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র এই ইবাদত পালনে সৌদি আরব যাওয়ার সুযোগ পান। হজ অনুষ্ঠিত হয়েছে ৮ জুলাই।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে যেতে বাংলাদেশ থেকে উড়েছে মোট ১৬৫টি হজ ফ্লাইট। এর মধ্যে ৮৭টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম