নেত্রকোনা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১২:৪৩আপডেট : ১৬ জুলাই ২০২২, ১২:৪৩

নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ জুলাই) বিকালে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৬ জুলাই) সকালে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপি থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৬৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে ভরতপুর এলাকা থেকে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ৩৫৯ পিস ভারতীয় শাগুন শাড়ি এবং ২১ পিস সালমা সিল্ক শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৬১ হাজার টাকা। 

জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম