ডব্লিউএইচও-কে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ০৯:১২আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:৫০

বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও হ্রাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ স্থায়ী মিশন ও জেনেভার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান এ আহ্বান জানান।

বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে ৫ বছরের কম বয়সী ৩০ জন এবং ১৮ বছরের নিচে ৪০ জন মৃত্যুবরণ করে। এ দুইটি পরিসংখ্যানের প্রতি দৃষ্টিপাত করে রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ মৃত্যু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে শিশু মৃত্যু প্রতিরোধে আমাদের সাফল্য ম্রিয়মান হয়ে যেতে পারে।

এ বিষয়ে সাঁতার শেখা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রভৃতিসহ বাংলাদেশ সরকারের গ্রহণ করা নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানিতে ডুবে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ মৃত্যুহার সবচেয়ে বেশি।

পানিতে ডুবে মানুষের মৃত্যুকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান তা প্রতিরোধ ও হ্রাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ উদ্যোগ এগিয়ে নিতে আগামী বছর অনুষ্ঠিতব্য ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একটি রেজ্যুলেশন গ্রহণের ব্যাপারে বাংলাদেশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান