২৫ বছর কবর সংরক্ষণ ফি দেড় কোটি টাকা

রাশেদুল হাসান
২৭ জুলাই ২০২২, ২১:০৮আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৩৫

মুসলিম ধর্মাবলম্বীদের মৃত্যুর পর সাড়ে তিন হাত জায়গায় কবর দেওয়া হয়। এ কবরস্থানই স্বজনদের কাছে মৃতের স্মৃতি ধরে রাখে। ঢাকার মতো জনবহুল শহরে মৃত ব্যক্তির স্মৃতি রাখা ধরে কঠিন। কবরের জায়গা এত কম যে কবর চার-পাঁচ মাস ধরে রাখা কঠিন। কিন্তু যারা মোটা অংকের টাকা পরিশোধ করতে পারেন তারা ১৫ ও ২৫ বছরের জন্য স্বজনের সাড়ে তিন হাতের স্মৃতি সংরক্ষণ করেন।

কিন্তু সেটাও যেন কঠিন হয়ে যাচ্ছে। সিটি করপোরেশনের আওতাধীন বনানী কবরস্থানে এখন সাড়ে তিন হাত জায়গা ১৫ বছরের জন্য সংরক্ষণ করতে লাগবে এক কোটি টাকা। ২৫ বছরের জন্য দেড় কোটি টাকা।

উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, সিদ্ধান্তটি বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ শিগগিরই জারি হবে। জানা যায়, গত ২৮ মার্চ  উত্তর সিটির দ্বিতীয় পরিষদের ১১তম করপোরেশন সভায় সিদ্ধান্তটি পাস হয়।

সভার সভাপতি মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন—গুলশান, বারিধারা ও বনানী এলাকায় তুলনামূলক ধনী হওয়ায় তারা সবার কবরই সংরক্ষণ করতে চায়। এ সংরক্ষণকে নিরুৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তর সিটির সমাজ কল্যাণ কর্মকর্তা মুজাহিদ আল সাফিদ জানিয়েছেন, এ মুহূর্তে আমাদের হাতে ৬০-৭০ কবর স্থায়ীভাবে সংরক্ষণের আবেদন রয়েছে। আগে ১৫ বছর সংরক্ষণের জন্য ফি ছিল ২৪  লাখ, আর ২৫ বছরের জন্য ৪৫ লাখ ছিল। আর পুনরায় কবর করার জন্য আগে ফি ছিল ২০ হাজার ৫শ’, এখন করা হয়েছে ৫১ হাজার। তিনি জানান, এ সংক্রান্ত অফিস আদেশের পরই এটা কার্যকর হবে।

তিনি আরও জানান, এখানে মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্বজনদের কবর দেওয়া হয়। তাই এই ফি আরও বৃদ্ধি করা হয়েছে। সিটি করপোরেশনের বাকি চারটি কবরস্থানে আগের ফি কার্যকর আছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ফুটবলে জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
সর্বশেষ খবর
খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান
খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ
রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
পদ্মা রেলসেতুর নিচের মাটি প্রয়োজনে কাটা হয়েছে: সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর নিচের মাটি প্রয়োজনে কাটা হয়েছে: সেতুমন্ত্রী
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা