আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশ

ঢাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২০:৪৮আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:৪৮

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আয়োজনে আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় ১ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারই প্রথম অলাইনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। বাংলাদেশ গণিত সমিতির নির্দেশনা এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় বাংলাদেশ অংশগ্রহণ করছে।

রবিবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিশ্বের ৫০টিরও বেশি দেশ অনলাইন/অফলাইন প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিযোগী শিক্ষার্থীদের (প্রথম থেকে চতুর্থবর্ষ) বসয়সীমা সর্বোচ্চ ২৩ বছর। বীজ গণিত বিশ্লেষণ, জ্যামিতি ও কমভিনেটরি থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বাংলাদেশের পাঁচ প্রতিযোগী হলেন– ঢাবির গণিত চতুর্থ বর্ষের মো. হাসান কিবরিয়া, তৃতীয় বর্ষের মেহেদী হাসান নওশেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চতুর্থ বর্ষের জুবায়ের রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের সাব্বির রহমান এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের অন্তনি রায় চৌধুরী। এ দলের কোচ হিসেবে রয়েছেন ঢাবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম