বিমানবন্দরে যাত্রীকে চড়: কাস্টমের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২২, ১৩:১১আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৬:০৩

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম জোনে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে চড় দিয়েছিলেন ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানা। সন্দেহের বশে এই যাত্রীকে তল্লাশি করলেও কোন কিছুই পায়নি কাস্টমস। শুরুতে এই ঘটনা এড়ানোর চেষ্টা করলেও গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে চাপে পড়ে ঢাকা কাস্টম হাউস। রবিবার সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এ ঘটনা ছাড়াও সম্প্রতি যাত্রীদের সঙ্গে ‘খারাপ আচরণের’ এমন অভিযোগ প্রায়শই পাওয়া যায়। যাত্রীদের ভাষ্য, কাস্টম জোনে হয়রানির শিকার হতে হচ্ছে, কেউ প্রতিবাদ জানালে খারাপ ব্যবহার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের ফ্লাইটে ঢাকায় আসেন ইমতিয়াজ মাহমুদ। কাস্টম জোনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে এআরও সোহেল রানা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সোহেল রানা যাত্রী ইমতিয়াজের গালে চড় দেন। যাত্রী ইমতিয়াজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী এলাকায়। এদিকে সন্দেহের বশে দীর্ঘ সময় যাত্রীকে লাগেজ চেক করার জন্য কাস্টমস ডেস্কে অপেক্ষায় রাখা হয়। যাত্রীর দেহ এবং লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশির পর যাত্রীর সাথে অবৈধ কিছু পাওয়া না যাওয়ায় যাত্রীকে পরে কাস্টমস থেকে ছেড়ে দেওয়া হয়।

যাত্রীকে চড় মারার ঘটনা শুরুতে অস্বীকার করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। তারা যাত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হলেও চড় মারার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের