হারানো মোবাইল উদ্ধারে সিআইডির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ২২:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২২:৪১

হারোনো মোবাইল উদ্ধারে সহযোগিতা করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। যাদের মোবাইল হারিয়েছে, তাদেরকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তীকালে সিআইডি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারে বেশ কয়েকটি মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হয়।

যোগাযোগের ঠিকানা:

ফেইসবুক  https://www.facebook.com/cpccidbdpolice

মোবাইল: +8801320010148

Whatsapp- +8801320010148

Email:  [email protected]

ফেসবুক স্ট্যাটাসে আরও বলা হয়, মোবাইল ফোন চুরি বা ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমন ঘটনা ঘটলে ফোনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিরদিনের মতো হারিয়ে যায়। এরকম হারানো অর্ধ-শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে  সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিআইডি জানায়, সম্প্রতি বিভিন্ন ধরনের হারানো মোবাইল উদ্ধারের বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনও মোবাইল হারানো গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করে সাইবার পুলিশ সেন্টারের হটলাইন নম্বরে অথবা ফেসবুক পেজে সংশ্লিষ্ট থানার জিডির কপিসহ যোগাযোগ করলে সাইবার পুলিশ সেন্টার হারানো মোবাইল উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করবে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের