প্রসঙ্গ ওয়াসার এমডির বেতন

এ যেন এক দেশে দুই নীতি: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৭:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:৪৫

সরকারি সিদ্ধান্তে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন কাঠামোর প্রজ্ঞাপন সত্ত্বেও ওয়াসা বোর্ড কর্তৃক এমডির বেতন-ভাতা দফায় দফায় বৃদ্ধির ঘটনায় হাইকোর্ট বলেছেন, 'এ যেন এক দেশে দুই নীতি।'

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৭ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। শুনানিকালে সরকারি সিদ্ধান্তে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন কাঠামো নিয়ে ২০১৬ সালের ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন আদালতে তুলে ধরেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

অর্থ মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তটি পর্যালোচনার পর ওয়াসা এমডির নিয়োগের ক্ষেত্রে ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের জারি করা সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে মন্তব্য করেন হাইকোর্ট। এসময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, এ যেন এক দেশে দুই নীতি।

পরে শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। আদেশে বিগত ১৩ বছর ধরে ওয়াসার এমডি তাকসিম এ খানকে দফায় দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে যে বেতন-ভাতা প্রদান করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার বোর্ডকে আগামী ৬০ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে ওয়াসার এমডিকে অপসারণের ক্ষেত্রে এ সংশ্লিষ্ট বোর্ডের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং দফায় দফায় তাকে দেওয়া বর্ধিত বেতন-ভাতা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ওয়াসা এমডির নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম