যানজটে জি এম কাদের, ছিনতাইকারী কেড়ে নিলো আইফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩

গাড়ির গ্লাস খোলা থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যবহৃত আইফোন ছোঁ মেরে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় মামলার পর সন্দেহজনক একজনকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। তবে এখন পর্যন্ত মোবাইলটি উদ্ধার করা যায়নি।

মোবাইলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন।

গত ৩১ আগস্ট রাতে উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানার পরিদর্শক তদন্ত আসলাম উদ্দিন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তার ব্যক্তিগত সহকারী তৈয়ব আলী একটি মামলা করেছেন। অভিযান চালিয়ে আমরা একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মোবাইলটি বন্ধ রয়েছে উল্লেখ করে পরিদর্শক বলেন, ‘সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক নেতা জানান, দৈনন্দিন কাজ শেষে ৩১ আগস্ট উত্তরায় বাসায় ফিরছিলেন জি এম কাদের। বিমানবন্দর এলাকায় কিছুটা জ্যাম থাকায় এবং গাড়ির এসি কাজ না করায় গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় ছোঁ মেরে এক ছিনতাইকারী তার মোবাইলটি নিয়ে যায়।

প্রসঙ্গত, এর আগেও গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে যায় এক ছিনতাইকারী। গত বছরে ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড়ে এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই মাস পর তার ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের