শাহজালালের থার্ড টার্মিনাল চালু হলে হয়রানি কমবে: বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭

বিমানবন্দরে যাত্রীদের বিভিন্ন কারণে হয়রানির কথা স্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘আগামী ২০২৩ সালের অক্টোবর মাসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শেষ হবে। তখন মানুষের হয়রানি কমবে।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য মন্ত্রনালয়ের মতো বিমান মন্ত্রণালয় পুরোপুরি সরকারের টাকায় চলে না। নিজেদের লাভ দিয়ে চলতে হয় এই মন্ত্রণালয়কে। করোনার মধ্যে ১ হাজার কোটি প্রধানমন্ত্রীর কাছ থেকে ঋণ নিয়েছিল বিমান। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৮ কোটি টাকা খরচ হয়েছে।’

বিমান এখনও পর্যন্ত মানুষকে কাঙিক্ষত সেবা দিতে পারছে না স্বীকার করে মাহবুব আলী বলেন, ‘এটা একটা সীমাবদ্ধতা বিমান মন্ত্রণালয়ের। এখনও বিমানবন্দরে মানুষকে নানা কারণে হয়রানি হতে হয়। কারণ লোকবলের তুলনায় বিমানবন্দরে যাত্রী বেশি থাকেন।’ তবে মানুষের হয়রানি কমাতে সরকারের চেষ্টার কমতি নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। 

এসময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম