জামায়াত নিষিদ্ধ চান অর্ধেকেরও বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৮আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:৪৮

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিকে আপনি কি সমর্থন করেন? রাজনীতিতে জামায়াতের নিষেধাজ্ঞা চান দেশের অর্ধেকেরও বেশি মানুষ। সারাদেশের ৬৪টি জেলায় ৪৯৫০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর বাংলা ট্রিবিউনের চালানো জরিপে ৫৪.৩৪ শতাংশ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। সেই সঙ্গে যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ৭৯.২৭ শতাংশ। 


যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যেতে চান প্রায় ৮০ শতাংশ:
যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া দরকার বলে কি আপনি মনে করেন?


যুদ্ধাপরাধীর বিচার চালিয়ে যাওয়া দরকার মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে ৪৯৫০ জনের মধ্যে ৭৯.২৭ শতাংশ ‘হ্যাঁ’ বলেছেন। সকল বয়স ও পেশার মানুষরাই প্রায় সমান অনুপাতে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
তবে ২০.২২ শতাংশ অংশগ্রহণকারী এই প্রশ্নে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়ার পক্ষে মত দেননি।
উল্লেখ্য, দেশের ৬৪টি জেলায় ৪৯৫০ জনের ওপর বাংলা ট্রিবিউন এই জরিপ পরিচালনা করে।

জরিপ প্রক্রিয়া:

জরিপের সময়কাল: ১৭ জানুয়ারি-২৫ জানুয়ারি, ২০১৬

জরিপ পরিচালনা: বাংলা ট্রিবিউন

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:
১. প্রতি জেলায় ৫০ জন করে ৬৪টি জেলায় জরিপ চালানো হয়েছে।
২. ৭টি বিভাগীয় শহরের প্রতিটিতে ৩০০ জনের ওপর জরিপ করা হয়েছে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে)।
৩. রাজধানী ঢাকায় ৩০০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়।
৪. দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় প্রতি ১০ মিনিট অন্তর নমুনা সংগ্রহ করা হয়।
৫. জরিপকারীরা একইস্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।
৬. নমুনা সংগ্রহের জন্য জেলা/বিভাগের হাট-বাজার/শপিংমলকে স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।
৭. জরিপে আয়ের প্রশ্নে ছাত্র ও গৃহিনীর ক্ষেত্রে তাদের পরিবারের আয়-ব্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়।


/এফএ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম