অন্ধকারে চালক ও হেলপারের পলায়ন, উদ্ধার বিদেশি মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫

রাজধানীর মাতুয়াইলে ট্রাফিক পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি মদ ও গাঁজা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ওয়ারী ট্রাফিক বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরান মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সিগনাল দেওয়া হয। এ সময় সিগনাল অমান্য করে সেটি কিছুটা সামনে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দায়িত্বরত সার্জেন্ট সুমন ইসলাম ও কনস্টবল মো. বোরহান উদ্দীন ও কনস্টবল শফিকুল ইসলাম গাড়িটি আটক করেন। পরে গাড়ির কাগজপত্র দেখানোর জন্য সার্জেন্ট সবুজ ও সার্জেন্ট সুমন চালক ও হেল্পারকে গাড়ি থেকে নেমে আসতে বললে তারা দ্রুত পালিয়ে যায়। সন্দেহ হওয়ায় আটক করার জন্য সার্জেন্টরা এগিয়ে গেলেও রাতের বেলায় অন্ধকার থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, চালকের সিটের পাশে থাকা গাড়ির কাগজপত্রসহ একটি ব্যাগ খুঁজে পাওয়া যায়। সন্দেহ হওয়ায় কাভার্ড ভ্যানের পেছনে তালা ভেঙ্গে ভেতরে একটি নতুন প্রিন্টিং মেশিনের পাশে একটি প্লাস্টিকের বস্তা ও চারটি কার্টন খুঁজে পাওয়া যায়। আরও সন্দেহ হওয়ায় তারা প্লাস্টিকের বস্তা খুলে একটি প্যাকেটে গাঁজা এবং একটি কার্টনের কিছু অংশ খুলে মদের বোতল পায়। প্লাস্টিকের বস্তাটি খুলে ১১টি প্যাকেটে মোট ১১ কেজি ৩৪৫ গ্রাম পরিমাণ গাঁজা এবং চারটি কার্টন খুলে ৬টি ব্র্যান্ডের ১৪২ বোতল বিদেশি মদসহ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধারকৃত মালামাল যাত্রাবাড়ী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের