পঞ্চগড়ে নৌকাডুবি: নিহতদের পরিবারকে অর্থ সহায়তা ধর্ম প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান সোমবার (২৬ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার  মাড়িয়া ইউনিয়নের করতোয়া নদীতে  নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেন।  প্রতিমন্ত্রী এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক  পরিবারকে ২৫ হাজার টাকা হারে  আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী  নৌ দুর্ঘটনায় হতাহত  ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও  সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহালয়া উপলক্ষে একটি পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রবিবার (২৫ সেপ্টেম্বর) নৌকাযোগে করতোয়া নদী পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, এ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু ঘটেছে এবং অনেকে নিখোঁজ রয়েছেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী