নির্বিঘ্নে দুর্গাপূজা পালনের নিশ্চয়তার দাবিতে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৭:৪৭আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭:৪৭

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের নিশ্চয়তার দাবিতে সমাবেশে করেছে সামাজিক সংগঠন ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’। শনিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নির্বিঘ্নে ও ভীতিমুক্ত পরিবেশে দুর্গোৎসব পালনের নিশ্চয়তায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক ব্যানারে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশের সনাতন ধর্মালম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করার নিশ্চয়তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই।

উদীচীর সাধারণ সম্পাদক অমিত দে বলেন, ‘শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। আমাদের উচিত আনন্দ-উৎসব করা। কিন্তু আমরা তা না করে এখানে এসে কেনো দাঁড়ালাম? কারণ, আমরা দেখতে পাচ্ছি, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের সাম্প্রদায়িক কর্মকাণ্ড ঘটিয়েই যাচ্ছে। এই গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। এ সব ঘটনা থামাতে দল-মতের ঊর্ধ্বে উঠে সুষ্ঠু তদন্ত করতে হবে। পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন থাকতে হবে।’

এ সময় সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো– সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, আইন করে ধর্মভিত্তিক ও ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সাম্প্রদায়িক নিপীড়নে চিহ্নিত ব্যক্তিদের রাজনৈতিক পুনর্বাসন বন্ধ করতে হবে, এখন পর্যন্ত সংঘটিত প্রতিটি ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করতে হবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী