মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৯

আন্তদ্বীপ সংযোগ, গ্রিন টুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয়ে মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা   বিনিময় করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকায় মালদ্বীপ হাই কমিশনে দেশটির পর্যটন শিল্পের ৫০ বছরপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. সেলিম রেজা সংস্থার এ আগ্রহের কথা জানান।

ডিএনসিসি মেয়র  আতিকুল ইসলামের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রদর্শনীতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং মেয়রের একান্ত সচিব শাহ্‌ মোজাহিদ উদ্দিন।

শুরুতে মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামির ডিএনসিসির প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

হাই কমিশনারের সঙ্গে আলাপকালে ডিএনসিসির সিইও সেলিম রেজা বলেন, ‘ভারত মহাসাগরের বুকে প্রায় ১২০০ দ্বীপ নিয়ে মালার মতো ছড়িয়ে থাকা একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। রৌদ্রোজ্জ্বল দিন, নীলাভ-সবুজ জলরাশি, সাদা বালুকাময় সমুদ্রসৈকত ও উন্নত মানের পর্যটনের কারণে মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে একটি আর্কষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।’

মালদ্বীপের সঙ্গে পর্যটন খাত নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

/আরএইচ /এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ