সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৬:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৬:১৪

সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম খান গত ৪ জুলাই রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে রাতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রাখেন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।

একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়।

/টিএইচ/আরকে/এনএআর/
সম্পর্কিত
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
সর্বশেষ খবর
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি