সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৬:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৬:৪৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে হাজির হতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন।

এর আগে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ৩০ মে রিট দায়ের করা হয়। রিটে অভিযোগ করা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ধারা ৮(২)(জ) লঙ্ঘন করে মো. আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে আসীন অবস্থায় নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার ট্রেডার্সের পক্ষে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১ জুন হাইকোর্ট রুল জারি করেন।

পাশাপাশি রিট আবেদনকারী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণের সুপারিশ করেন।

প্রতিবেদনে বলা হয়, মো. আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা যেতে পারে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে তাকে ঠিকাদারি ব্যবসা না করার নির্দেশ দেন।

তবে হাইকোর্টের জারি করা রুলটি শুনানিতে উঠলে রিটের পক্ষের আইনজীবী হলফনামা আকারে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থাকা প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নেওয়ার বিষয় আদালতকে অবহিত করা হয়। যার ধারাবাহিকতায় শুনানি শেষে আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী মমতাজ বেগমকে তলবের আদেশ দিলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী