প্যারাগুয়ের প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ১৬:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬:৪৭

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে অবস্থিত দ্যা লোপেজ প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিতেজ-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। 

সম্প্রতি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা পরিচয়পত্র পেশ করতে গেলে প্রেসিডেন্ট বেনিতেজ তার সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান। 

দক্ষিণ আমেরিকার একমাত্র দূতাবাস ব্রাসিলিয়াতে নিযুক্ত থেকে সাদিয়া ফয়জুননেসা অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে প্যারাগুয়ের সমবর্তী দায়িত্ব পালন করবেন।

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট বেনিতেজের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও অবদান এবং সর্বোপরি বর্তমান বাংলাদেশে অর্জিত বিভিন্ন উন্নয়ন মাইলফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব সম্পর্কে প্রেসিডেন্ট বেনিতেজকে অবহিত করেন।

রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে প্রেসিডেন্ট বেনিতেজ এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং অনতিবিলম্বে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন। বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করতে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রেসিডেন্ট বেনিতেজ।

বৈঠককালে প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী জুলিও সিজার অ্যারিওলা রামিরেজ উপস্থিত ছিলেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম