জালিয়াতি মামলায় কাজী এরতেজা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ২৩:২৭আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২৩:৪২

জালিয়াতি ও প্রতারণার মামলায় এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ সুপার আবু ইউসুফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর খিলক্ষেতে গত ১০ জানুয়ারি দায়ের করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে ড. এরতেজার নাম উঠে আসে। এর প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আরও তিন আসামির মধ্যে একজন নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ। অন্য দুজন হলো—রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। এই মামলায় এর আগে গ্রেফতার হয়েছিলেন আবু ইউসুফ আব্দুল্লাহ।

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় মামলাটি করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম।

গ্রেফতার কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম-এর সম্পাদক ও প্রকাশক।

/আরটি/এমএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান