তারেক ও ফখরুলের নির্দেশে বিচারপতি মানিকের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চ

ঢাবি প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৯:২৭ আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:২৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিচারপতি মানিকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় মঞ্চের নেতারা এ দাবি করেন।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও দেশবরেণ্য বিশিষ্ট নাগরিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ন্যাক্কারজনক হামলার মাধ্যমে বিএনপি নামের সন্ত্রাসী দল তাদের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। এরা কখনোই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না। দেশের জনগণকে জিম্মি করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টা করছে। বিদেশে পলাতক আসামি তারেক জিয়া ও মির্জা ফখরুলের নির্দেশে বিএনপি-জামাতের ক্যাডাররা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করেছে। এই সন্ত্রাসী হামলার নির্দেশদাতা মির্জা ফখরুল আলমগীরকেও দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, ‘রাজনৈতিক দলের লেবাসে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদী কর্মকাণ্ডের অপরাধে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের মতো বিএনপিকেও নিষিদ্ধ করা এখন জনদাবিতে পরিণত হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলে প্রয়োজনে আবার একাত্তরের মতো যুদ্ধ করে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতকে শক্ত হাতে দমন করতে মাঠে নামবে বীর মুক্তিযোদ্ধারা। প্রশাসনের কাছে আহ্বান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর অতর্কিত হামলাকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলার মদদদাতা মির্জা ফখরুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

/এফএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি