প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২১:৩৪আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:৩৪

সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৭ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার সিনিয়র সহকারী সচিব শহিদ উল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সালের ২৩ নং আইন) এর ধারা ৭-এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ করা হলো। প্রজ্ঞাপন অনুযায়ী প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিব পদমর্যাদার সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশেনর সদস্য ছিলেন। পরে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা প্রদীপ রঞ্জন ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম