পিনাকী ভট্টাচার্যের নামে মামলা, ফ্রান্স থেকে ফেরাতে চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ২৩:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২৩:১৬

বিদেশে অবস্থানরত ব্লগার পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চক্রান্তে জড়িত থাকা অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। মামলাটি করেছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল মারুফ। ওই মামলায় পিনাকী ভট্টাচার্য ছাড়াও ছাত্রদলের নেতা মফিজুর রহমান আশিক (৪২) ও মুশফিকুল ফজল আনসারিকে আসামি করা হয়।

তিনি বলেন, আশিকের সঙ্গে আসামিদের কী ধরনের কথাবার্তা হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। কথা আদান-প্রদানের পর যদি তারা সেগুলো মুছে ফেলে, তাহলে জব্দ করা মোবাইলের ফরেনসিক করা হবে। মামলাটি আমরাই তদন্ত করছি।

এদিকে মামলার বাদী অভিযোগ করেছেন, গ্রেফতারকৃত ছাত্রদল নেতা মফিজুর রহমান পলাশ তার ভুয়া ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী। মিরপুরে পুলিশ বাহিনীর একটি অভিযানের ঘটনাকে বিকৃতভাবে নিজের ফেক আইডিতে প্রচার করেন পলাশ। এমনকি প্রচারিত সেই তথ্য ও ছবি পাঠানো হয় পিনাকী ভট্টাচার্যের ফেসবুক মেসেঞ্জারে। এসব আলামত জব্দ করেছে পুলিশ।

/এএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে 
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে 
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়