সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৭:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৫৭

সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন পদ্ধতি চালু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত বিভিন্ন সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার সুপারিশ করে। এ ছাড়া স্থলবন্দরগুলোয় এনার্জি সেভিংয়ের ওপর গুরুত্বারোপ করে সেখানে সোলার পদ্ধতি ব্যবহার করার সুপারিশ করা হয়।

কমিটি পায়রা বন্দরের নির্মিতব্য প্রশস্ত রাস্তার বিভিন্ন স্থানে বিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরির বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সঙ্গে আলোচনা করে বিবেচনা করার সুপারিশ করেছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ অন্যান্য নদীবন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা এবং চ্যানেলের নাব্য রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ড্রেজার সংগ্রহ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মাজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ ও এস এম শাহজাদা।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক