ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, গণপিটুনি

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপকের গাড়ির নিচে চাপা পড়া এক নারীকে সড়কে পিষে টেনে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে প্রতীয়মান হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে মানুষ আছে। ডাক দিলেও গাড়ি থামছিল না। নীলক্ষেত এলাকায় গাড়িটি পৌঁছালে আটক করেন স্থানীয়রা। এ সময় গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে পিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও চালককে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাইভেটকারের চালককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার নাম জাফর শাহ। তিনি গাড়িটি চালাচ্ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে জানান।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
নিরাপদে ঘুরতে পাঁচ প্রস্তুতি, ভ্রমণ হবে আরও নিশ্চিন্ত
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী