তদবির ঠেকাতে রাজউকে লটারিতে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২২, ১২:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১২:১৭

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ৬৭ জন ইমারত নির্মাণ পরিদর্শক তিন থেকে ৯ বছর একই জোনে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে সেবায় ধীরগতি ও অস্বচ্ছতা চলে আসে। আবার তদবির করে বদলি ঠেকানোর চেষ্টাও চলে। তাই নতুন করে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৬৭ জন ইমারত পরিদর্শকের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজউকের মতিঝিল কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে সঙ্গে সঙ্গে অফিস আদেশ স্বাক্ষর করে তা জারি করা হয়েছে। নতুন পদায়িত পরিদর্শকরা আগামী রবিবার কর্মস্থলে যোগদান করবেন বলেও আদেশে জানানো হয়েছে।

রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘আমরা জনগণের চাহিদামতো সেবা দিতে পারছি না। এজন্য লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে।’

লটারির মাধ্যমে বদলি হলে তাদের কর্মস্পৃহা বাড়বে উল্লেখ করে এই তিনি বলেন, ‘তারা মনে করবেন, তাদের ইচ্ছাকৃত বদলি করা হয়নি। এর ফলে তারা কাজ একটু উৎসাহিত হবে। সব জোনে একই ধরনের কাজ থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে।’

প্রচলিত অভিযোগের কথা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, ‘অভিযোগ আছে, তিনি তো অমুক ক্ষমতাশালী ব্যক্তির তদবিরে এসেছেন। তিনি কী কাজ করবেন। সে কারণে আমরা দেখলাম এভাবে বদলি করা যায়, যেখানে সবাই সমান। এতে করে জনগণের কাছে বার্তা যাবে তিনি কারও লোক নন। আর আপনারাও (উপস্থিত সাংবাদিক) দেখলেন, এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হতে কোনও ধরনের তদবির লাগেনি।’

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজউকের পিপিপি চুক্তি বাতিল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম