আমান উল্লাহ আমানসহ ‘শতাধিক বিএনপিকর্মী’ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:২৭

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে একই কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদসহ অন্তত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে আটক বা গ্রেফতারের কোনও সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে আটক করেছে পুলিশ

এর আগে সন্ধ্যা ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে অভিযান চালাচ্ছেন।

রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায় পুলিশ

বিএনপি কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নেন যেসব নেতাকর্মী, তাদের দরজা ভেঙে গ্রেফতার করা হয়। দুই শতাধিক নেতাকর্মীকে আটকের পর ১৩ থেকে ১৪টি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন