বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:০৯

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর পুলিশ কেন্দ্রীয় কার্যালয় সাংবাদিকদের জন্য কিছু সময় উন্মুক্ত রেখেছিল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কার্যালয়ের মূল গেটে তালা ঝুলতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে তালাবদ্ধ দুজন নিরাপত্তাকর্মী বসে আছেন। বাইরে দুই-তিন স্তরের রয়েছে পুলিশি নিরাপত্তা।

জানতে চাইলে বিএনপি কার্যালয়ের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে গেছেন। সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয় আসবেন।’

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

রাস্তায় পুলিশের একটি প্রিজন ভ্যান ও সাঁজোয়া যান রাখা আছে। এই রাস্তায় শুধু পুলিশের কয়েকটি গাড়ি শোডাউন করছে। ব্যস্ততম এই এলাকায় আইডি কার্ড দেখিয়ে লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে বিদেশগামী ব্যক্তিদের চলাচলে কোনও নিয়ন্ত্রণ করা হচ্ছে না।

তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে তালা দেওয়া হয়নি। তারা নিজেরাই তালা দিয়ে রেখেছে।’

বিএনপির কার্যালয়ে ঝুলছে তালা

আজ এই এলাকায় বিএনপির কোনও কেন্দ্রীয় নেতাকে প্রবেশ করতে দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে প্রবেশ করতে বিএনপি নেতাকর্মীদের কোনও নিষেধ নেই। আমরা অতিরিক্ত নিরাপত্তাবলয় তৈরি করেছি শুধু গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য।’

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম